শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
২৫৭ বার পঠিত
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

---পাইকগাছায় মাদক কারবারি মোঃ মামুন সানা ও তার স্ত্রী হাজরা বেগমের হাত থেকে যুব সমাজকে রক্ষার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় চাঁদখালী ইউনিয়নের কপোতাক্ষ হাইস্কুল সংলগ্ন মেইন সড়কে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাহাপাড়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন খান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিদ সরদার, বিএনপি নেতা হাফেজ আব্দুর রহিম ও মাওলানা আবু মুসা। এছাড়াও স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন মোঃ আনারুল ইসলাম, খানজাহান সরদার, জলিল সরদার, কালাম সরদার, তুহিন খান, ফজলু সরদার, কামাল সরদার, সফিকুল সরদার, কিনা সরদার, সোহাগ সরদার, উজ্জ্বল গাইন, ইব্রাহিম সানা, সিদ্দিক সানা, তালেব সানা, রুবেল সরদার, মনসুর গাজী, হাফেজ মোঃ মুসা, আনিসুর রহমান পল্টু গাজী ও হাবিবুর রহমান গাজী প্রমুখ। মানববন্ধনে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মামুন সানা ও তার স্ত্রী হাজরা বেগম এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে দম্পতি ধর্ষণ মামলার ভয়ভীতি ও নানা হুমকি দিয়ে থাকেন। বক্তারা অবিলম্বে এ দম্পতির মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেফতারের দাবি জানান।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)