শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় চা দোকানি বিএনপিকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় চা দোকানি বিএনপিকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা
১৮৩ বার পঠিত
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোহাগড়ায় চা দোকানি বিএনপিকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা

---নড়াইল প্রতিনিধি ; নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাক্ষণডাঙ্গা বাজারে চা দোকানি বিএনপিকর্মী আব্দুর রহিমকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। তার দুই পা ও কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাক্ষণডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।  তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম বলেন, ইউনিয়ন (নোয়াগ্রাম) বিএনপির উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া প্রবাসী হান্দলা গ্রামের হুমায়ুন শেখের লোকজন বিএনপিকর্মী আব্দুর রহিমকে তাদের সঙ্গে গণসমাবেশে যেতে বলেন।

কিন্তু, আব্দুর রহিম প্রবাসী হুমায়ুন শেখের লোকজনের সঙ্গে ওই সমাবেশে যেতে অনীহা প্রকাশ করেন। কারণ, বিগত ১৬ বছরে হুমায়ুন শেখ আওয়ামী লীগের রাজনীতি করতেন। সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন নিবার্চনে  আ’লীগ প্রার্থীদের অন্যতম ডোনার (টাকা দাতা) ছিলেন। ৫ আগস্টের পর হুমায়ুন হঠাৎ করে নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বনে যাওয়ায় নির্যাতিত বিএনপিকর্মী আব্দুর রহিম তার লোকজনের সঙ্গে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যেতে চাননি। এতে ক্ষিপ্ত হয়ে প্রবাসী হুমায়ুন শেখের লোকজন আব্দুর রহিমকে কুপিয়ে গুরুতর জখম করে। তার বাম পায়ে একটি, ডান পায়ে দু’টি এবং কোমরে একটি কোপ রয়েছে। সবমিলে অন্তত ২০টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রতিপক্ষের নাজির, উজির, এনামুল, শিপন, আহাদ ও কাইয়ূম বিএনপিকর্মী আব্দুর রহিমকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীসহ (আব্দুর রহিম) নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম।

তবে, প্রতিপক্ষের হুমায়ুন শেখ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)