শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করলেন ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবন
কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করলেন ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবন
এম আব্দুল করিম, কেশবপুর(যশোর) প্রতিনিধি :কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবন কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করেছেন । বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কেশবপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেশবপুর প্রেসক্লাবে নের্তৃবৃন্দের নিকট ওই সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন। এ সময় তিনি এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ কেশবপুরের প্রতিটি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক ভাবে কাজ করে যাবেন। তিনি ঢাকা থেকে কেশবপুরে এসেই গত ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় কেশবপুর প্রেসক্লাবের একটি সাউন্ড সিস্টেম প্রদানের প্রতিশ্রুতি দেন। সে মোতাবেক শারদীয় দুর্গা উৎসবের সকল মন্ডব পরিদর্শন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী একটি উন্নতমানের ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রেসক্লাব নের্তৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বক্তৃতায় তিনি আরো বলেন, ভবিষ্যতে কেশবপুর প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যহত রাখা হবে । এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সহ সভাপতি প্রভাষক ফারুকে আযম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, সেচ্ছাসেবকদলের আহবায়ক সামছুল আলম বুলবুল, পৌর সেচ্ছাসেবক আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা শিপন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহাতুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ। কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী সাউন্ড সিস্টেম প্রদান করায় প্রেসক্লাবের পক্ষ থেকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ধন্যবাদ জানানো হয়।






মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ 