শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » খেলা » নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
প্রথম পাতা » খেলা » নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
৩১৫ বার পঠিত
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন

---নড়াইল প্রতিনিধি ; নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা এলাকায় চাঁচুড়ী ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে।

কদমতলা যুবসংঘের আয়োজনে ও আনোয়ারা হাসপাতালের পৃষ্ঠপোষকতায় রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খেলার উদ্বোধন করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি কালিয়া উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত হোসেন।

চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নড়াইল পৌর বিএনপির সহসভাপতি খন্দকার কিয়ামুল হাসান, হাসেম বিশ্বাস , সাংগঠনিক সম্পাদক ইবাদত মিনা, চাঁচুড়ী ইউপি সদস্য আনিসুর রহমান, ইউনুস হোসেন সুখ, চাঁচুড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হাসান সবুজ, কোষাধ্যক্ষ খুরশিদ মোল্যা, ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা সাইফুল ইসলাম লিটনসহ অনেকে। খেলা পরিচালনা করেন মশিয়ার রহমান।

বিপুল সংখ্যক দর্শক উদ্বোধনী খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় চাঁদপুর ও রামসিদ্ধি দল অংশগ্রহণ করে।





আর্কাইভ