বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা সিভিল সার্জন মিলনায়তনে জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার প্রতিক কুমার বনিক,বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার সুরভী আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শামীম আহমেদ খান, রূপক আইচ,মোঃ সাইফুল্লাহ ও শাহিন আলম তুহিন প্রমূখ।
সবাই জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে। এবার মাগুরায় ৪ উপজেলায় ২ লক্ষ ৪৭ হাজার ৮৭৬ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চার উপজেলায় ২ হাজার ৩ টি কেন্দ্রে একযোগে চলবে টিকাদান কর্মসূচি। টিকাদান ক্যাম্পইন উপলক্ষে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও এডভোকেসি সভা সম্পন্ন হয়েছে।






মাগুরায় স্বাস্থ্য বিভাগের জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ
পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
বিগত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি - এমপি মনোয়ার হোসেন
মাগুরায় হামে আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার
মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে
পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান
মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কিছুটা কাটলো ; ৮ জন ডাক্তারের যোগদান 