বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ
পাইকগাছায় ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ
পাইকগাছায় জেলা পরিষদের অর্থায়নে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা বন বিভাগের সহযোগীতায় বুধবার সকাল ১১ টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ছাত্র ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন। এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৫ জন ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক সুস্মীতা সোম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইতি রাণী বিশ্বাস, নাজনিন নাহার, শামছুর নাহার রুমা, রেহানা আক্তার, সুচিত্রা অধিকারী, চম্পা মিস্ত্রী, পম্পা চক্রবর্তী, অবসর প্রাপ্ত স্বাস্থ্য সহকারী মোঃ নূর আলী মোড়ল সহ অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার ৬ টি গাছের চারা বিতরণ করা হবে।






পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 