শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় টাইফয়েড ক্যাম্পেইনের উদ্বোধন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় টাইফয়েড ক্যাম্পেইনের উদ্বোধন
২০৯ বার পঠিত
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় টাইফয়েড ক্যাম্পেইনের উদ্বোধন

 --- খুলনার পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকালে ৬১নং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান আলী শেখ, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আইসিটি অফিসার মোঃ আব্দুস সামাদ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং শিশুদের সুরক্ষায় এই ভ্যাকসিন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত এলাকার শিশুরাও টিকাদানের আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)