শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

SW News24
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » এ দেশের প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের ভোটার আছে- পাইকগাছা যুব সমাবেশে ড.আসাদুজ্জামান রিপন
প্রথম পাতা » রাজনীতি » এ দেশের প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের ভোটার আছে- পাইকগাছা যুব সমাবেশে ড.আসাদুজ্জামান রিপন
১২১ বার পঠিত
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ দেশের প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের ভোটার আছে- পাইকগাছা যুব সমাবেশে ড.আসাদুজ্জামান রিপন

---একটি দল পি আর এর নামে দেশে ঝামেলা ও নির্বাচন বিলম্বিত করতে চায়। পিআর ইহুদিরা বেশি পছন্দ করে। বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশে পি আর নেই। পিআর একটি হাওয়ায় সিস্টেম। ৫ আগষ্টের আগে পিআর নিয়ে কেউ দাবী তোলেনি। এখন একটি দল ও তাদের দোষররা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এ দেশের মানুষ পিআর মেনে নিবেনা। জনগন ভোট দিবে একজনকে আর নেতা হবে অন্য জন সেটা আবার কেমন কথা।

এ দেশের প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের ভোটার আছে। ভোটের জন্য ফ্যাসিস্টের প্রশ্রয় দিবেন না। নিষিদ্ধ দলের কয়েকজন মিলে মিছিল করছে। তাদের পিটুনি দিয়ে পুলিশে দেন। আ’লীগের প্রধান হাসিনা বলেছিলেন আমরা ভারতকে যা দিয়েছি তারা আমাদের জামাই আদরে রাখবে। তিনি এদেশের জনগনের সম্পদ ভারতে দিয়েছেন। জনগন তাদের এ দেশ থেকে তাড়িয়ে ভারতে পাঠিয়ে দিয়েছেন। আগামীতে যারা এমন কাজ করবে তাদেরও একই অবস্থা হবে। দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা দিয়ে রাষ্ট্র কাঠামো মেরমতের ঘোষনা দিয়েছেন। দলের নেতা-কর্মী, এমপি, মন্ত্রী সকল প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনবেন। ইতিমধ্যে সারা দেশের প্রায় ৬০ হাজার নেতা-কর্মীদের বহিস্কার করেছেন। সকলকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছা - কয়রা আসন থেকে দল যাকে মনোনয়ন দিবে সব ভেদাভেদ ভুলে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।পাইকগাছা উপজেলা ও পৌর যুবদলের আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারমান ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।

 যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

 বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু,খায়রুল ইসলাম, খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাহিদুজ্জামান জনি।

উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাবের আলী।

পাইকগাছা উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে যুব সমাবেশে সঞ্চালনা করেন পৌর যুবদলের আহবায়ক জি এম রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন ও পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম। এছাড়াও উক্ত যুব সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।





রাজনীতি এর আরও খবর

চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
খুলনা-৬  আসনে জামানত হারালেন তিন প্রার্থী খুলনা-৬ আসনে জামানত হারালেন তিন প্রার্থী
খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)