মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজমীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, হিসাব রক্ষন অফিসার আবুল বাশার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা অত্যন্ত জরুরি। একইসঙ্গে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলাও সময়ের দাবি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সাইবার অপরাধ প্রতিরোধ, অনলাইন নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা রক্ষা ও ইতিবাচক অনলাইন আচরণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।






শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ 