শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১৯৪ বার পঠিত
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

---মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে। সাঁইজী যে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের মনকে ঠিক রাখতে বলেছেন, তা নিজেদের জীবনে ধারণ করতে হবে। আমরা যদি মনকে সৎ পথে রাখতে পারি সমাজে অন্যায় ও অবিচার ঘটবে না।

উপদেষ্টা ১৮ অক্টোবর শনিবার সকালে কুষ্টিয়ার কুমারখালীতে লালন একাডেমি প্রাঙ্গণে নবপ্রাণ আখড়াবাড়িতে ফকির লালন সাঁইজীর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে’শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তাদের অনেকেই এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সরকারের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই প্রয়োজনীয় কাজগুলো করার চেষ্টা করছে সরকার।

উপদেষ্টা আরো বলেন, ফকির লালন সাঁইজীর তিরোধান দিবসকে জাতীয় পর্যায়ে ঘোষণা করার পেছনে সরকারের ইচ্ছা ছিল। তিনি বলেন, অনেকেই লালন ভক্ত হিসেবে প্রতি বছর কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন সাঁইজির ধামে আসেন। এর রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। লালনকে দলীয়ভাবে বিভক্ত করার অপচেষ্টা করা হয়েছিল। লালন ছিলেন মানুষের, সাধারণ মানুষেরই তিনি রয়ে গেছেন। তাই আমাদের দায়িত্ব লালনের দর্শন ও আদর্শকে রক্ষায় কাজ করে যাওয়া। তিনি আরো বলেন, আমরা যেন লালনের গান যথাযথভাবে পরিবেশন করতে পারি, সে চেষ্টায় থাকতে হবে। গান গাওয়ার সময় শিল্পীরা যেন লালনের কথা ও সুরে ভুল না করেন-এ বিষয়ে সচেতন থাকা জরুরি। নবপ্রাণ আখড়াবাড়িতে শিল্পীদের সঠিক তাল ও লয়ে গান শেখানো হয়, যেন লালনের ভক্তি ও দর্শনে কোনো বিকৃতি না ঘটে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

আর্কাইভ