শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা
১৮৫ বার পঠিত
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা

---নড়াইল প্রতিনিধি ; নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
এখানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে সম্প্রতি দেখা করেছি। তিনি (তারেক) আমাকে নির্দেশনা দিয়েছেন, নড়াইল-২ আসনে ঘরে ঘরে কাজ করার জন্য। এ লক্ষ্যে আমি নিয়মিত গণসংযোগ করছি। মানুষের দোরগোড়ায় যাচ্ছি। আগামি নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। ২০১৮ সালে আমি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম। আশা করছি, এবারের নির্বাচনেও ধানের শীষের মনোনয়ন পাবো। তবে, মনোনয়ন যে কেউ পান না কেন; তার জন্য সবাই একযোগে কাজ করবো। আমি ব্যক্তিগত ভাবে বিভেদ পছন্দ করি না। আমরা সবাই ধানের শীষের ছাতার নিচে থাকতে চাই।

এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরহাদ আরো বলেন, মাদক, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি কাউকে করতে দেয়া হবে না। আমরা দুর্নীতিমুক্ত নড়াইল তথা বাংলাদেশ গড়তে চাই। যদি কেউ চাঁদাবাজি করতে চান, তা সহ্য করা হবে না। কেউ চাঁদা চায়লে আমাকে বলবেন, আমি তারেক রহমানকে জানিয়ে দিবো।

এছাড়া বিএনপি সরকার গঠন করলে নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়ন করা হবে। আগামির প্রধানমন্ত্রী তারেক রহমানকে নড়াইলে নিয়ে আসব ইনশাল্লাহ। শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন-নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ অনেকে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা

আর্কাইভ