বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় আড়ম্বরপূর্ণ ভাবে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আড়ম্বরপূর্ণ ভাবে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার পূজা শুরু হয়ে শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে ৩ দিন ব্যাপী পূজায় উৎসব থাকবে।
জগদ্ধাত্রী শব্দের আভিধানিক অর্থ হলো জগৎ+ধাত্রী। ত্রি-ভুবনের জগতের ধাত্রী, ব্যপ্ত অর্থে দুর্গা, কালিসহ অন্যান্য শক্তিদেবীগণও জগদ্ধাত্রী। তবে শাস্ত্রনির্দিষ্ট জগদ্ধাত্রী রুপের নামকরনের পর্চাতে রয়েছে শূক্ষ্মতর ধর্মীয় দর্শন। জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তিদেবী। ইনি দুর্গার অপর রূপ। উপনিষদে এর নাম উমা হৈমবতী। জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দ-ায়মান। দেবীর গাত্রবর্ণ উদিয়মান সূর্যের ন্যায়। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। দুর্গা পূজার এক মাস পরে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয়।
পাইকগাছা উপজেলার গদাইপুরের বোয়ালিয়া, রাড়ুলীর বাঁকা পূর্ব ঘোষপাড়া,পশ্চিম ঘোষপাড়া ও দাশ পাড়া এবং কপিলমুনিতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে আড়ম্বরপূর্ণ, জমকালো প্যান্ডেল ও আলোক সজ্জা করা হয়েছে। বাঁকা পূর্ব ঘোষপাড়া ও পশ্চিম ঘোষপাড়ায় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপে দৃষ্টিনন্দন প্যাণ্ডেল তৈরি করা হয়েছে। বোয়াালিয়া ও বাঁকায় পূজা মন্দিরগুলিতে ব্যাপক আলোক সজ্জায় রাতের বেলায় এক জাঁকালো আলোর উৎসবে পরিণত হচ্ছে। শুক্রবার দেবীর বিসর্জন, গুরুজনদের প্রনাম ও মিষ্টি বিতরণ উৎসবের মধ্যে জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। বোয়াালিয়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্দিরের সভাপতি তুষার কান্তি সাধু জানান, জগদ্ধাত্রী পূজা ২দিনে শেষ হয় আর ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে শনিবার পুজার অনুষ্ঠান শেষ হবে।






মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন 