মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » মোন্থার ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি
মোন্থার ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ক্ষেতের আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মোন্থার বৃষ্টি ও ঝড়ো বাতাসে আধা পাকা ধান মাটিতে পড়ে, ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হওয়ায় বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা পুরণ না হওয়ার আশংখা করছে খামার কতৃপক্ষ।
গত ৩১অক্টোবর শুক্রবার ঝড়ে খামারের ৫৫ একর জমির লাগানো ক্ষেতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে আধা পাকা ধান,ধানের কুশি ভরা ফুল ঝরে, মাটিতে নুয়ে পড়া ধান পানিতে ডুবে থাকায় চিটা ও ধানের কালো কালো দাগ পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।
খামার সূত্রে জানাগেছে, ২০২৪-২০২৫ মৌসুমে খামারে ৫৫ একর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রিধান ৩০ জাতের ১০ একর, ব্রিধান ৫২ জাতের ১০ একর, ব্রিধান ৮৭ জাতের ১৫ একর ও বি আর ২৩ জাতের ২০ একর জমিতে আবাদ করা হয়েছে। খামারে বিভিন্ন জাতের প্রায় ১০ একর জমির ধান ঝড়ো বাতাসে ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে খামার কর্তৃপক্ষ জানান, খামারে আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে চলতি মৌসুমে আমন ক্ষেতের ব্যপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় ঝড়ো হাওয়ায় ফুল ঝরে যাওয়ায় পরাগায়ন না হলে ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ধানের গুনগত মান নষ্ট হলে এতে আশানারুপ বীজ উৎপাদন হবে না বলে আশঙ্কা রয়েছে। তবে ধান কেটে ঝাড়াই করার পর পরীক্ষা করলে সেটা জানা যাবে।






পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ 