বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় রাস পূর্ণিমায় পূণ্যস্নান অনুষ্ঠিত
পাইকগাছায় রাস পূর্ণিমায় পূণ্যস্নান অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলার শিববাটিস্থ রাস মন্দিরে হাজারো পূণ্যার্থীদের আগমনে শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা ও রাস পূর্ণিমার পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিববাটি রাস মন্দির অঙ্গণে পৌরসভাস্থ ৬ টি মন্দির আয়োজনে রাস উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার সার্বজনীন পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা ও রাস পূর্ণিমা উপলক্ষ্যে রাস উৎসবে সভাপতিত্বে করেন,রাস মেলা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অ্যাড.অজিত কুমার মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, আসমা আহমেদ, রবিশঙ্কর মন্ডল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, এস আই আতাউর, মেহেদী, অলোক, পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি বাবুরাম মন্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ মন্ডল। রাস কমিটির সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা ও মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় এসময় কমল মন্ডল, অজিত মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, শ্যামপদ বৈদ্য, সাংবাদিক বি. সরকার, পূর্ণ চন্দ্র মন্ডল, মৃণাল সানা, বিজন মন্ডল, বিভূতি সানা, বিরাজ মন্ডল, দিপক সরদার, বিকাশ সরদারসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার কাঠামারী বাজার রাস মেলা কমিটির আয়োজনে কাঠামারি বাজার ও হানি বাজার সংলগ্ন গুনোখালি নদীতে পূণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে।






পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 