শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » মোন্থার ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি
প্রথম পাতা » কৃষি » মোন্থার ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি
২০৫ বার পঠিত
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোন্থার ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি

---ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ক্ষেতের আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মোন্থার বৃষ্টি ও ঝড়ো বাতাসে আধা পাকা ধান মাটিতে পড়ে, ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হওয়ায় বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা পুরণ না হওয়ার আশংখা করছে খামার কতৃপক্ষ।

গত ৩১অক্টোবর শুক্রবার ঝড়ে খামারের ৫৫ একর জমির লাগানো ক্ষেতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে আধা পাকা ধান,ধানের কুশি ভরা ফুল ঝরে, মাটিতে নুয়ে পড়া ধান পানিতে ডুবে থাকায় চিটা ও ধানের কালো কালো দাগ পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।

খামার সূত্রে জানাগেছে, ২০২৪-২০২৫ মৌসুমে খামারে ৫৫ একর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রিধান ৩০ জাতের ১০ একর, ব্রিধান ৫২ জাতের ১০ একর, ব্রিধান ৮৭ জাতের ১৫ একর ও বি আর ২৩ জাতের ২০ একর জমিতে আবাদ করা হয়েছে। খামারে বিভিন্ন জাতের প্রায় ১০ একর জমির ধান ঝড়ো বাতাসে ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে খামার কর্তৃপক্ষ জানান, খামারে আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে চলতি মৌসুমে আমন ক্ষেতের ব্যপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় ঝড়ো হাওয়ায় ফুল ঝরে যাওয়ায় পরাগায়ন না হলে ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ধানের গুনগত মান নষ্ট হলে এতে আশানারুপ বীজ উৎপাদন হবে না বলে আশঙ্কা রয়েছে। তবে ধান কেটে ঝাড়াই করার পর পরীক্ষা করলে সেটা জানা যাবে।





কৃষি এর আরও খবর

শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’ শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি

আর্কাইভ