শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » বাবাকে মারধর, শ্রীঘরে জামাই-শ্বশুর
প্রথম পাতা » অপরাধ » বাবাকে মারধর, শ্রীঘরে জামাই-শ্বশুর
২১০ বার পঠিত
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাবাকে মারধর, শ্রীঘরে জামাই-শ্বশুর

---মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বাড়ি থেকে বের করে দিতে মা-বাবাকে ছেলে ও ছেলের শ্বশুর মিলে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চতুরিয়া পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় শ্রীপুর থানায় দায়েরকৃত মামলায় ছেলে উত্তম কুমার মণ্ডল ও ছেলের শ্বশুর সত্যরঞ্জন কীর্তনীয়াকে শ্রীঘরে পাঠানো হয়েছে।
স্থানীয় ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চতুরিয়া পূর্বপাড়া গ্রামে প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে কার্তিক-অঞ্জনা দম্পতি বসবাস করে আসছে। এই দম্পতির একটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান রয়েছে। ছেলে উত্তম কুমার মণ্ডলের নামে ৬ মাস আগে দাদা যগেন মণ্ডল ৪০ শতক জমি লিখে দেয়। দীর্ঘদিন যাবত ওই বাড়ি থেকে মা-বাবাকে বের করে দেওয়ার পায়তারা করে আসছে ছেলে ও ছেলের শ্বশুরের পরিবার। এরই সূত্র ধরে গত রবিবার (২ নভেম্বর) ছেলে ও ছেলের শ্বশুর মিলে কার্তিক মণ্ডল ও অঞ্জনা মণ্ডলে মারধর করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ ঘটনায় সোমবার (৩ নভেম্বর) কার্তিক মণ্ডল বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ওইদিন রাতেই শ্রীপুর থানা পুলিশ উত্তম কুমার মণ্ডল ও সত্যরঞ্জন কীর্তনীয়াকে আটক করে মঙ্গলবার (৪ নভেম্বর) মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে কার্তিক মণ্ডল বলেন, আমি এ বাড়িতে প্রায় ৩৫ থেকে ৪০ ধরে বসবাস করে আসছি। সেই জমি আমার বাবা যথেন মণ্ডল আমার ছেলের নামে লিখে দিয়েছেন। এরপর থেকেই ছেলে আমাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য বলে আসছে। বাড়ি থেকে বের হয়নি বলে গত রবিবার সকালে ছেলে উত্তম কুমার মণ্ডল ও ছেলের শ্বশুর সত্যরঞ্জন কীর্তনীয়া আমাদের মারধর করে। এবং আমাকে মেরে ফেলার জন্য গলা টিপে ধরে। এখানে আমি বিল্ডিং করেছি। এই জায়গা ছেড়ে আমি কোথায় গিয়ে দাড়াবো? তাই আমি ন্যায় বিচারের আশায় প্রশাসনের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে অঞ্জনা মণ্ডল বলেন, আমার ছেলে ও ছেলের শ্বশুরবাড়ির লোকজন আমাদের এ বাড়ি থেকে বের হওয়ার জন্য বলে আসছে। বাড়ি থেকে বের না হওয়ায় আমাদের মারধর করেছে। আমি মা, সন্তান হয়েও সে আমাকে বিশ্রি ভাষায় গালিগালাজ করে। সন্তানের হাতে আমি, আমার স্বামী, আমার মেয়ে, আমার মেয়ের ছেলে কেউ নিরাপদ না। আমরা আমাদের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রজু হয়েছে। ছেলে ও ছেলের শ্বশুরকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)