বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন; এলাকাবাসীর দুর্ভোগ চরমে
পাইকগাছায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন; এলাকাবাসীর দুর্ভোগ চরমে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় ব্রিজ ভেঙে নদীতে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে।পাইকগাছা উপজেলার ৩নং লতা ইউনিয়নের উলুবুনিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি বুধবার দিবাগত রাতে ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে যাওয়ায় পুটিমারী গ্রাম থেকে শামুকপোতা বাজার পর্যন্ত একমাত্র সড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে গ্রামবাসীসহ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সড়ক ও ব্রিজটির সরকারিভাবে সংস্কার না করায় এলাকাবাসী নিজস্ব উদ্যোগে রাস্তাটি সংস্কার করে চলাচল সচল রেখেছিল। এখন উলুবুনিয়া নদীর উপর ব্রিজটি ভেঙে পড়ায় ওই রাস্তাটিরও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসীর স্থানীয় প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে ব্রিজ ও সড়ক পুনর্নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই গুরুত্বপূর্ণ যোগাযোগপথটি পুনরায় সচল করবে।






পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 