শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » খুলনা- ৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
প্রথম পাতা » রাজনীতি » খুলনা- ৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
১৬৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা- ৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

---খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) সংসদীয় আসনে মনোনয়ন পাওয়ার পর পাইকগাছায় আসলেন সংসদ সদস্য পদ প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পাইকগাছার প্রবেশ দ্বারে পৌছালে তাকে মটর সাইকেল শোভাযাত্রা সহকারে পাইকগাছা সদরে নিয়ে আসেন দলীয় নেতা কর্মীরা। এরপর দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে তিনি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তার হাতে ধানের শীষ তুলে দিয়ে আশীর্বাদ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড, জিএ সবুর। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য পদ প্রার্থী মনিরুল হাসান বাপ্পি। পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড,জিএ সবুর, সাধারণ সম্পাদক এ্যাড আবু সাঈদ, আশরাফুল আলম নান্নু, কৃষকদলের জেলা সভাপতি মোল্ল্য কবির হোসেন, সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাজিমুজ্জামান জনি, স্বেচ্ছাসেবক দলের জেলা সম্পাদক আব্দুল মান্নান মিস্ত্রি।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম এমদাদুল হক, শাহাদাৎ হোসেন ডাবলু, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকী ও আবুল হোসেন প্রমুখ। পরে পাইকগাছা বাজারে মিছিল সহকারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতারণ করা হয়।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা

আর্কাইভ