বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ
মাগুরায় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও অসহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো: অহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে জেলার ৩৯ জন দুস্থ ও অসহায় রোগী এবং শিক্ষার্থীর মাঝে এক লক্ষ পঁচাশি হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বক্তারা বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এক আশীর্বাদস্বরূপ।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 