শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় শিক্ষা উপকরণ পেল ২৭০ শিক্ষার্থী
মাগুরায় শিক্ষা উপকরণ পেল ২৭০ শিক্ষার্থী
মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অসচ্ছল ২৭০ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ মাগুরা। শনিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক মো:অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে অসচ্ছল শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, জেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসিনা মমতাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক আব্দুল আউয়াল,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ ও মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, জুতা বিতরণ করা হয়। তাছাড়া ৩০ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 