শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চাই- বিএনপি সংসদ সদস্য প্রার্থী বাপ্পী
প্রথম পাতা » রাজনীতি » অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চাই- বিএনপি সংসদ সদস্য প্রার্থী বাপ্পী
১৭৯ বার পঠিত
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চাই- বিএনপি সংসদ সদস্য প্রার্থী বাপ্পী

 --- পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: আমি নেতা হতে আসিনি, এসেছি আপনাদের ভাই হয়ে এই জনপদের সেবক হতে। পাইকগাছা–কয়রার অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন। এমন আবেগঘন ভাষায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের অঙ্গীকার ব্যক্ত করলেন খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, আমার রাজনীতি ব্যক্তিস্বার্থের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। দীর্ঘদিন মানুষের ভালোবাসা নিয়ে জনপ্রতিনিধিত্ব করেছি। আমি আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আল্লাহ যদি সুযোগ দেন, সংসদে গিয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবো।

দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, ৩৫ বছরের রাজনীতিতে কোনো ব্যক্তিগত লাভের চিন্তা করিনি। বিএনপি আমাকে জনগণের সেবার সুযোগ দিয়েছে, আর জনগণ যদি ভোটের মাধ্যমে আমাকে বেছে নেয়, তবে কয়রা-পাইকগাছাকে রোল মডেল হিসেবে গড়ে তুলবো। সামগ্রীক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের প্রতিটি খাতে দৃশ্যমান পরিবর্তন আনা’ই হবে আমার লক্ষ্য।

৯ নভেম্বর রবিবার সকালে পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর বাসভবনে অস্থায়ী কার্যলয়ে পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় প্রেসক্লাব পাইকগাছা ও পাইকগাছা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, আমি সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। কেউ যেন অন্যায়ভাবে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেটাই আমার প্রতিশ্রুতি। এছাড়াও যারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, তাদের বিচার হবে আইনের মাধ্যমে। এ অঞ্চলে মানুষের ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল মজিদ। এসময়ে উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা আবুল হোসেন,সেলিম রেজা লাকি, এ্যাডঃ আব্দুস সাত্তার, মোস্তফা মোড়ল সাইফুদ্দিন সুমন, মেছের আলী সানাসহ পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)