রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো- এমপি প্রার্থী তাজুল ইসলাম
আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো- এমপি প্রার্থী তাজুল ইসলাম
নড়াইল প্রতিনিধি; নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ব্যাপক গণসংযোগ করেছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে আজ সকাল থেকে দিনব্যাপী নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম-গঞ্জে গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সহসভাপতি মাওলানা আব্বাস আলী, সাধারণ সম্পাদক মুফতি নেওয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ মাহমুদ, লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ খান বেলালী, সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী যুব আন্দোলন লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস শুকুর, ইসলামী ছাত্র আন্দোলন লোহাগড়া উপজেলা সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজিদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন, গণসংযোগকালে জনসাধারণের ব্যাপক সাড়া পেয়েছি। আগামি সংসদ নির্বাচনে ভোটাররা সুষ্ঠু সুন্দর পরিবেশে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। উন্নয়নবঞ্চিত নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ সড়ক, সেতু, কৃষি ছাড়া নানামুখী উন্নয়ন কার্যক্রম আমরা করতে চাই।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 