বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলের সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলের সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি ; নড়াইল শহরের সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর থানার আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-পুলিশ সুপার রবিউল ইসলাম।
তিনি বলেন, ক্রীড়া, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নড়াইল। আপনারা যদি মারামারি ও কাইজ্যা করেন, তবে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আপনারা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে, তাদের সুন্দর ভবিষ্যৎ উপহার দিন। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। কেউ অন্যায় করলে তা আইনি প্রক্রিয়ায় শক্ত হাতে দমন করা হবে।
পুলিশ সুপার রবিউল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন. আপনারা সিসি ক্যামেরা স্থাপন করবেন। রাতে পুলিশের সাথে সমন্বয় করে নাইট গার্ড (নৈশ প্রহরী) রেখে বাজারের নিরাপত্তা বৃদ্ধির অনুরোধ রইল। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন এবং চুরি ও ছিনতাইয়ের শিকার না হন, সেই জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। শহরে যানজট কমানোর জন্য কিছু সড়কে ডাইভারশন করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সবাইকে সমান ভাবে আইনি সহায়তা দিবে। আপনারা থানায় আসুন, নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসঙ্গে চলতে চাই। আর কোনো মারামারি হানাহানি নয়। এছাড়া মাদক, জুয়া, সন্ত্রাস, সাইবার ক্রাইম, বাল্যবিয়ে, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উস্কানি, অপপ্রচার ছড়ানোসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট থেকে সবাইকে সরে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সদর থানার ওসি সাজেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (টিআই অ্যাডমিন) কামরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।






মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা
বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন
মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ 