শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে কৃষি জমিতে লোনা পানি ও বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে কৃষি জমিতে লোনা পানি ও বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
১৮৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে কৃষি জমিতে লোনা পানি ও বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 ---আহসান হাবিব, আশাশুনি  : আশাশুনিতে কৃষি জমিতে লবন পানির অনুপ্রবেশ রোধ ও সরকারি বিধি বহির্ভূতভাবে বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সড়কে লিডার্স’র সহযোগিতায় ফটিকখালি ও পারিশামারি গ্রামের ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষিজীবি নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইউনুস আলী, প্রধান শিক্ষক কিংকর মণ্ডল, সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, হিরন্ময় মণ্ডল, বিমল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালি ও পারিশামারি গ্রামের প্রায় ১০ হাজার বিঘা জমিতে নদীর জোয়ারের পানি ও কৃত্রিম জলাবদ্ধতার কৃষি উৎপাদন চরম ব্যহত হচ্ছে। অতি লবণাক্ততার কারণে কিছু কিছু জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। এতে স্থানীয় জীব বৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং বহু পরিবার জীবিকা হারিয়ে অর্থনৈতিক সংকটে পড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

এছাড়া আশাশুনি সদরের খোলপেটুয়া ও মরিচ্চাপ নদী থেকে বিধি বহির্ভূতভাবে বালি উত্তোলন করা হচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে এই বালি উত্তোলনের ফলে নদীর দুই তীরে ভাঙন ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে ও স্থানীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

তাই জরুরী ভিত্তিতে ফটিকখালি ও পারিশামারি এলাকায় লোনা পানি বন্ধে ব্যবস্থা নিতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় স্লুইস গেট নির্মাণ ও খাল খনন করে মিষ্টি পানির সেচের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও পূণর্বাসনের ব্যবস্থা করতে হবে। নদী ভাঙন এলাকা থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের হাতে ৫ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)