রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ
পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ
পাইকগাছায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষে অভিযানে আনুমানিক ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করে নদে অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় থেকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা- ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় পুশ বিরোধী অভিযান পরিচালনা করে ৪ চিংড়ী ব্যবসায়ীর কাছ থেকে ৬ ড্রামে আনুমানিক ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করা হয়। এসময় জব্দকৃত নিষিদ্ধ ঘোষিত প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করে কপোতাক্ষ নদে অবমুক্ত এবং ব্যবসায়ীদের সচেতন করে ছেড়ে দেয়া হয়। মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌ পুলিশের এএসআই আতাউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।






পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড 