শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নিখোজের চার দিন পর কপোতাক্ষ নদ থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নিখোজের চার দিন পর কপোতাক্ষ নদ থেকে যুবকের লাশ উদ্ধার
২৩৪ বার পঠিত
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নিখোজের চার দিন পর কপোতাক্ষ নদ থেকে যুবকের লাশ উদ্ধার

---  খুলনার পাইকগাছায় চার দিন নিখোজের পর কপোতাক্ষ নদ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ নভেম্বর রবিবার দুপুর পাইকগাছার কপোতাক্ষ নদের কাটিপাড়া ও খেরশা ব্রীজের নিকট থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। দিনেশ উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। রবিবার দুপুর ১টার দিকে স্থানীয়রা নদের চরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
দীনেশ দাসের পরিবারের সদস্যরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না, কি কারণে তাঁর মৃত্যু হয়েছে।

পাইকগাছা নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট শেষে লাশটি  ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ নদের ভেসে এবং পচে গলে যাওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ চিহ্নিত করা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।





অপরাধ এর আরও খবর

​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ

আর্কাইভ