শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৬৭ পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাইকগাছায় ৬৭ পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ৬৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ২রা জানুয়ারি শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রাম থেকে মোছাঃ হামিদা বেগম (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার নারীর কাছ থেকে ৬৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোছাঃ হামিদা বেগম একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, আটককৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 