রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
মাগুরায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি ঃ বৈষম্যহীন ৯ম পে-স্কেল এর জন্য প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে মাগুরা জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, শাকির আহমেদ, অমৃত কুমার বিশ্বাস, শফিকুল ইসলাম, নবির হোসেন, আব্দুল মতিন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ৫ বছর পর পর পে-স্কেল দেয়ার কথা থাকলেও দীর্ঘ ১১ বছর কেটে গেলেও পে-স্কেলের প্রজ্ঞাপনের কোন নাম গন্ধ নেই। ইতিপূর্বে প্রধান উপদেষ্টার নের্তৃত্বে একটি পে-স্কেল কমিটি গঠন হয়েছিল তবে তারা পে-স্কেলের মুল কাঠামো ইতিপূর্বেই করে দিয়েছে। কিন্ত সরকার এখনো পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেনি। নির্ধারিত ৮ হাজার ২শত ৫০ টাকা বেতনে পরিবার নিয়ে দুর্বিসহ জীবন যাপনের কথা জানান প্রশাসনের কর্মচারীবৃন্দ।






পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন 