রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও ওয়াসিউজ্জামান
পাইকগাছায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও ওয়াসিউজ্জামান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান অবকাঠামো সংস্কার কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির তহবিল হতে লতা, লস্কর ও চাঁদখালী ইউনিয়নে কিছু চলমান অবকাঠামো সংস্কার কাজ পরিদর্শন করেন। ৩১ জানুয়ারি শনিবার পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব।
সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।






মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 