সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পুঞ্জি ২০২৫-২৬ এর আওতায় জেলা পর্যায়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ( অনুধ্ব-১৫) বালক- বালিকা সম্পন্ন হয়েছে। শনিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাগুরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার বিএম সাজীন ইসরাত প্রধান অতিথি থেকে মাসব্যাপী এ ফুটবল প্রশিক্ষণের ৪৩ জন বালক- বালিকার হাতে সনদপত্র তুলে দেন। মাসব্যাপী এ ফুটবল প্রশিক্ষণ প্রদান করেন ক্রিয়া সংগঠক ও ফুটবল প্রশিক্ষক বারিক আনজাম বারকি ও মহিলা ফুটবল প্রশিক্ষক আয়েশা আক্তার। জেলা ক্রীড়া অফিসার বলেন,খেলাধুলার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস মাগুরার ৪ উপজেলায় বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত হলো।
আমাদের উদ্দেশ্য তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার মান বিকাশ করা এবং গ্রাম পঞ্চায়েত থেকে মেধাবী, তরুন ও চৌকশ খেলোয়াড় সৃষ্টি করা।






নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা 