মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মচারীদের কর্মসূচি পালিত
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মচারীদের কর্মসূচি পালিত
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছ।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশকৃত ৯ম পে- স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলার পাইকগাছা উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দের উপস্থিতিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা করেছেন।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মরত কর্মচারীরা কর্মসূচি চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
যৌক্তিক দাবি তুলে ধরেন, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসের সিএ আ. বারী, উত্তম কুন্ডু, বিশ্বজিৎ সরদার, সুরজিত পাল, তুহিন বিশ্বাস, সহকারী উপজেলা ভূমি অফিসের অমর্ত্য বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেবব্রত সরকার,মো: সরোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক অফিসের মো: শাহিদুজ্জামানসহ অনেকে।
এসময় উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।






মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 