শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি-তে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের স্মরণ করার দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগ করেছিলো তাদের স্মরণে। এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বজুড়ে পালিত হয়। তারই ধারাবাহিকতায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
একুশের চেতনা, শহীদ মিনার, ভাষা আন্দোলনের সৃজনশীলতা, বিষয়বস্তুর উপস্থাপন, রঙের ব্যবহার
এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দারুণভাবে উচ্ছাসিত এবং তাদের প্রতিভা মেলে ধরতে পেরে খুবই আনন্দিত। তারা আরো জানান এরকম আয়োজন যেন সব সময় হয় আমাদের এক্সট্রা কারিকুলাম বিকশিত করতে পারি সেই দিকটা সরকার সবসময় নজরে রাখবে।
জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস বলেন, আজকের এই আয়োজনে চিত্রাংকন ও আবৃত্তিতে ২০০ ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। আমরা চাই প্রতিনিয়ত ছেলে মেয়েদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে। এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলে মেয়েদের মেধা ও মননে বিকাশ ঘটবে।






বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন
পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 