শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
২৭৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

--- পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি  মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুস সালাম কেরু ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াত নেতা মাওলানা গোলাম সরোয়ার, এস এম আমিনুল ইসলাম, আব্দুল মমিন সানা, কাজী তামজিদ আলম, উপজেলা জামায়াত নেতা মোঃ সাইদুর রহমান, মাওলানা বুলবুল আহমেদ, আলতাফ হোসেন, এসকে মহিবুল্লাহ, যুবদল নেতা হুরায়রা বাদশা, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, হিসাবরক্ষণ অফিসার আবুল বাশার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস প্রমুখ। সভায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, বাজার মনিটরিং, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ

আর্কাইভ