শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার গড়ইখালীতে বাজার সভাপতি-সম্পাদকে মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা; দোকান-পাটবন্ধ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার গড়ইখালীতে বাজার সভাপতি-সম্পাদকে মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা; দোকান-পাটবন্ধ
১৬০ বার পঠিত
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার গড়ইখালীতে বাজার সভাপতি-সম্পাদকে মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা; দোকান-পাটবন্ধ

---পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় ব্যাটারি চুরিকে কেন্দ্র করে গড়ইখালী বাজার কমিটির সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালের এ ঘটনায় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে দোকান বন্ধ করে শার্ট ডাউন কর্মসূচি ঘোষণা করেছে।

খবর পেয়ে দুপুরে ওসি মো, গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করে দোষী যুবকসহ চোর চক্রকে আইনের আওতায় আশ্বাস দিয়েছেন।

এদিকে মাষ্টার শহিদুল গাজীর ছেলে পান্থ(২৮) কে অবিলম্বে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে ব্যবসায়ীরা বিকেলে বাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন।

গড়ইখালী বাজারস্থ শহীদ মিনারে চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ীদের সাথে একাত্মতা প্রকাশ করে করে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন,মাষ্টার শহিদুল ইসলামকে তার অভিযুক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করতে বলেছি, নতুবা কঠোর ব্যবস্থার গ্রহন করা হবে।

বাজার কমিটির সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি খানজাহান আলী খানুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারঃপ্রাপ্ত সম্পাদক তুষার কান্তি মন্ডল, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু, বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশের টু-আইসি শরীফ কামাল, বিএনপি নেতা অ্যাড. সাইফুদ্দিন সুমন,ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার, সেক্রেটারি মফিজুল ইসলাম টাকু, বাজার কমিটির সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন, সাবেক সভাপতি নেয়ামত আলী সরদার, এস এম নজরুল ইসলাম, ইব্রাহিম সরদার, বাশারুল মোড়ল, নজরুল সরদার, সবুর গাজীসহ অনেকে।

সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন গড়ইখালী বাজার, ধর্মীয় প্রতিষ্ঠানসহ এলাকায় প্রতিনিয়ত চুরিসহ মাদকসেবিদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। এর সাথে ৭/৮ জন যুবক জড়িত।

সম্প্রতি, গড়ইখালী বাজারের দোকান থেকে ৩ টি ব্যাটারী চুরি হয়। ব্যসায়ীদের অভিযোগ পান্থ তার আইডি কার্ড জমা রেখে পাইকগাছা থানার সামনের একটি ভাঙাড়ী দোকানদার ৩টি ব্যাটারী ক্রয় করে যা জানাজানি হয়।

এ ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার সকালে পান্থ গাজী গড়ইখালী বাজারে এলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তাকে খুটিঁতে বেধে রাখেন।

খবর পেয়ে তার মা ও কলেজ শিক্ষক মফিজুল ইসলাম লিটু তার বাঁধন খুলে দেয়।

বাজার কমিটির সভাপতি আমিনুল হক,সাধারন সম্পাদক ইসমাইল গাজী অভিযোগ করেন, তাকে ছাড়ার সাথে সাথে আমাদের দু’জনসহ অপর ব্যবসায়ী আবুল কালামের হামলা করে মারপিট করেন।

এ ঘটনার পরেই ব্যবয়ারীরা এর প্রতিবাদে পান্থর গ্রেফতারের দাবিতে দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল ও শর্ট ডাউন কর্মসূচি ঘোষনা করেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ