শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » ভূমিকম্পে পাইকগাছায় বিভিন্ন বিল্ডিং-এ ফাঁটল
ভূমিকম্পে পাইকগাছায় বিভিন্ন বিল্ডিং-এ ফাঁটল
ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। বেলা ১টা ৫২ মিনিটে ঘটা এই কম্পনে আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। প্রাথমিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উৎপত্তিস্থল আশাশুনি উপজেলার পাশে পাইকগাছা উপজেলা অবস্থিত। ভূমিকম্পে পাইকগাছা পৌর বাজারের যশোর লিবার্টি গ্যালারী রত্না সু-স্টোর, স্বর্ণপট্টী সংলগ্ন সাবেক সরদার ডিপো, সরদার মিজানের বিল্ডিংসহ বিভিন্ন বিল্ডিং-এ ফাঁটল দেখা গেছে। বিভিন্ন স্থানে মানুষজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্মরণ কালের ঘটে যাওয়া সবচেয়ে তীব্র ভূমিকম্প। বেশিরভাগ ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের বাইরে। এছাড়া দেশের ভিতরেও ভূমিকম্পের উৎপত্তিস্থল সাধারণত সিলেট ও ঢাকা বিভাগ কেন্দ্রিক হয়ে থাকে। উপকূলীয় জনপদের অধিবাসীদের জন্য জানান দিচ্ছে ভয়ঙ্কর এক বার্তা।






পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন 