শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » জাতীয় » ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাগুরা প্রতিনিধি : ফুলের মালা আর ভালোবাসায় সিক্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী-কে বরণ করে নিলেন মাগুরাবাসী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় ওয়াবদা গড়াই সেতুর সামনে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে স্বাগত জানান মাগুরা সাধারণ মানুষ। একই সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-কে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তারা মাগুরা সার্কিট হাউজে পৌঁছান।
সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানানো হয়। এরপর সার্কিট হাউজ হলরুমে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ মন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি ও মাদক পাচার নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি মাগুরার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, বাঙ্গালী সংস্কৃতির মূল ভাবধারা আবার ফিরিয়ে আনা হবে। মাগুরা তথা সারা বাংলাদেশে সাংস্কৃতি অঙ্গনে যাদের অবদান রয়েছে তারকে যথা যথ মূল্যায়ন করা হবে।






মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে - সংস্কৃতি মন্ত্রী
শিল্পকলার মাধ্যমে শিল্পীদের ভাতা অনুদান প্রদান করা হবে -সংস্কৃতি মন্ত্রী
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম 