শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় আমের মুকুলে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি
প্রথম পাতা » কৃষি » মাগুরায় আমের মুকুলে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি
১২০ বার পঠিত
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় আমের মুকুলে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি

 ---মাগুরা প্রতিনিধি : শীতের শেষে  ঋতুরাজ বসন্তের আগমনে  প্রকৃতিতে লেগেছে নতুন ছোঁয়া। এই ছোয়া আর কিছু নয় এটি নতুন আমের মুকুল। মাগুরার প্রতিটি আমগাছে এখন শোভা পাচ্ছে আমের মুকুল। এই আমের মুকুলের সৌন্দর্য প্রকৃতিকে করেছে আরো বিমোহিত। বসন্তের বাতাসে দোল খাচ্ছে  আমের মুকুল। যা প্রকৃতিকে করেছে আরো সুন্দর। আমের এই মুকুল প্রস্ফুটিত  হয়ে হলুদ রং ধারণ করেছে। সূর্যের আলো সেই আমের মুকুলের উপর পড়ে তা করছে ঝকমক।
মাগুরার বিভিন্ন আমের বাগান ঘুরে দেখা গেছে, এখন প্রতিটি আম গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। আর কিছুদিন পরেই আমের এই মুকুল থেকে বের হবে ছোট ছোট আমের গুটি।
স্থানীয়রা জানিয়েছেন, আমের মুকুল আসার সাথে সাথেই প্রথমে স্প্রে করতে হয়। স্প্রে করার সময় প্রতিটি মুকুলের গায়েই  দিতে হবে ঠিকমতো। তারপর আমের মুকুল থেকে গুটি আসার সাথে সাথে পুনরায় আবার স্প্রে করতে হবে। এরপর গুটি শক্ত হলে পুনরায় আরো একবার স্প্রে করা প্রয়োজন।
মাগুরা সদরের বালিয়াডাঙ্গা গ্রামের চাষী নাজিম উদ্দিন জানান, আমার ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ আম গাছ রয়েছে। আমরুপালি, ল্যাংড়া, ফজলি,হাড়িভাঙ্গা, গোপাল ভোগ, হিমসাগর  আম গাছ গুলোতে পর্যাপ্ত পরিমাণে আমের মুকুল এসেছে।। আমের মুকুল আসার সাথে সাথেই  প্রতিটি গাছেই স্প্রে শুরু করেছি। এরপর মুকুল আসার সাথে সাথে আরো একবার স্প্রে করব। চৈত্র মাসের শুরুতে এ আম গাছে  যত্ন আরো বাড়াতে হবে। আমের গুটি একটু বড় হওয়ার সাথে সাথে আম গাছের চারিপাশ একটু খনন করে পানি দিতে হবে। তাহলে আম ঝরবেনা। বৈশাখ মাসের শেষে ও জৈষ্ঠ্য মাসের শুরুতেই আম উঠতে শুরু করবে।
তিনি আরো জানান, আমাদের এই গ্রামে আরো অনেক কৃষকের আম গাছের বাগানে পর্যাপ্ত পরিমাণে আমের মুকুল এসেছে। প্রতিটি কৃষকই আম গাছের  মুকুলে যত্নশীল ভাবে স্প্রে করতে শুরু করেছে। আশা রাখছি এবছর আবহাওয়া ভালো থাকলে পর্যাপ্ত পরিমাণে আম পাওয়া যাবে। 





কৃষি এর আরও খবর

পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী

আর্কাইভ