রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় নারী দিবসে র্যালী ও আলোচনা
মাগুরায় নারী দিবসে র্যালী ও আলোচনা
মাগুরা প্রতিনিধি : আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যা শিশুর অধিকার এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এম এম সান্তনু চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শানজিদা হায়দার নুপুর, জেলা মহিলা পরিষদের মাগুরা শাখার সভাপতি কাজী লাবনী জামান, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী ও কাজী টেনিস ফারজানা প্রমূখ।স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল। সভায় নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, নারীর ক্ষমতায়ন বিষয়ে নানা সুপারিশ তুলে ধরা হয়। অপরদিকে, জেলা স্টেডিয়ামের সামনে সকাল সাড়ে ৯ টায় আন্তর্জাতিক নারী দিবসে র্যালী ও আলোচনা সভা করেছে এডাব মাগুরা জেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন এডাব মাগুরা শাখার সভাপতি কাজী কামরুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন মেরী, সদস্য কল্যাণী বিশ্বাস, সদস্য কাজী মফিজুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম প্রমূখ। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা অংশ নেয়।






পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন 