শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ১৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল
২৩ বার পঠিত
সোমবার ● ১৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

---নড়াইল প্রতিনিধি ঃ  নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নড়াইল সদরের তুলারামপুর এলাকায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান সাদি মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আসাদুজ্জামান জামান, সহসভাপতি অশোক কুন্ডু, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ দলীয় নেতৃবৃন্দ।

নড়াইল-২ আসনে বিএনপি নেতা ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দলের বিশ্বাসঘাতকতার জন্য জামায়াতে ইসলামী এখানে (নড়াইল-২ আসন) সংসদ সদস্য হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলেও নড়াইল-২ আসনে আমরা বিরোধীদল হিসেবে আছি। বিশ্বাসঘাতকতা না করলে নড়াইল-২ আসনটি বিএনপির থাকত। যারা আমাকে ধানে শীষে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বিএনপির সঙ্গে যারা বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিচার আমরা তুলারামপুরের জনগণের কাছে ছেড়ে দিলাম। তাদের বিচার আমাদের মহান নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন। যাদের ষড়যন্ত্রে নড়াইল-২ আসনে বিএনপির পরাজয় হয়েছে, তাদের আপনারা (দলীয় নেতাকর্মী) ক্ষমা করবেন না। আমিও ক্ষমা করব না। কারণ, মিরজাফর ও বিশ্বাসঘাতকতাদের কখনো বিশ্বাস করা যায় না।

তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করেছে, এখানে উন্নয়নে কোনো সমস্যা হবে না। তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা সব বাস্তবায়ন করছেন। আগামিতে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপির প্রার্থীরা ভোটের মাধ্যমে বিজয়ী হবে ইনশাআল্লাহ। স্ইে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি নড়াইলের ছেলে, বিএনপিতে আছি। আমি শুধু ভোটের জন্য আসিনি। আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আতাউর রহমান বাচ্চু বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন-জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং বিএনপির প্রাথী ড. ফরিদুজ্জামান ফরহাদ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার প্রদান পাইকগাছায় প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার প্রদান
মাগুরা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন মাগুরা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
পাইকগাছায় তৃতীয় লিঙ্গের নেত্রীর ঈদ সামগ্রী বিতরণ পাইকগাছায় তৃতীয় লিঙ্গের নেত্রীর ঈদ সামগ্রী বিতরণ
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী
মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু
পাইকগাছায়৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ পাইকগাছায়৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মাণ প্রসঙ্গ মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মাণ প্রসঙ্গ মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাকোল রায়চরন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত নাকোল রায়চরন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন

আর্কাইভ