শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » চিত্রবিচিত্র » মায়ের ইচ্ছা পূরন করলেন প্রবাসী সন্তান
প্রথম পাতা » চিত্রবিচিত্র » মায়ের ইচ্ছা পূরন করলেন প্রবাসী সন্তান
২৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মায়ের ইচ্ছা পূরন করলেন প্রবাসী সন্তান

---মাগুরা প্রতিনিধি :  মায়ের ইচ্ছা  ছিলো হেলিকপ্টার চড়া। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিলেন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের সৌদি প্রবাসী নুর নবী ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সৌদি আরব থেকে ঢাকায় আসেন নুরুন্নবী। এরপর ঢাকা থেকে তার মা কে হেলিকপ্টার নিয়ে নিজ গ্রামের মাটিতে নামেন এই রেমিটেন্স যোদ্ধা। এসময় তাকে বরন করতে ফুলের শুভেচ্ছা জানায় গ্রামবাসী। নুরুন্নবী মাগুরা সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামের মৃত আঃ মোমিনের পুত্র।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হেলিকপ্টার দেখতে এলাকায় জগদল, গোবিন্দপুর, সহ আশেপাশের চার থেকে পাঁচ গ্রামের ছোট বড় সকল বয়সী মানুষ এসে ভিড় করেন ঘোড়ানাছ প্রাইমারি স্কুল মাঠে। এসময় প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধাকে নিরাপত্তা দিতে হেলিকপ্টারের সামনে পুলিশ সদস্যদের দেখা যায়। মায়ের ইচ্ছা পুরনে মাকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আসা ছেলের এই আয়োজনে খুশি এলাকাবাসী। ফুলেল শুভেচ্ছা সিক্ত করা হয় নুরুন্নবী ও তার মা-কে। প্রবাসী নুরুন্নবী প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরবে একটি কম্পানিতে চাকরি করছেন বলে জানায় তার পরিবার।
নুরুন্নবী ইসলাম জানায়, মায়ের ইচ্ছা ছিলো সে হেলিকপ্টারে মাকে নিয়ে ঘুরবে। আজ সেই ইচ্ছা পুরন হয়েছে। মাকে নিয়ে ঢাকা থেকে গ্রামে এসেছি। সবাই আমাদেরকে দেখতে এসেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং দোয়া চাইছি।
এদিকে নুরুন্নবীর মা সেলিনা বেগম আবেগআপ্লুত কন্ঠে জানান, তিনি এই প্রথম হেলিকপ্টার উঠে ঢাকা থেকে বাড়িতে এসেছে। তার স্বপ্ন ও ইচ্ছা পুরন হয়েছে। মা হিসেবে সন্তানের এমন পরিশ্রম ও ভালোবাসাকে অনেক খুশি মনোভাব প্রকাশ করেন তিনি এবং তার সন্তানের জন্য দোয়া চান।
গ্রামবাসী জানায়, নুরুন্নবী প্রবাসী যাওয়ার পর থেকে গ্রামের মানুষকে সহযোগিতা করে আসছে। আজকে তার মাকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে এসেছে এতে তারা অনেক খুশি। মায়ের সপ্ন পুরনে ছেলের এমন ভালোবাসায় মুগ্ধ হয়েছে গ্রামবাসী।





আর্কাইভ