শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন; চাহিদার তুলনায় তেল পাচ্ছে না গ্রাহকরা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন; চাহিদার তুলনায় তেল পাচ্ছে না গ্রাহকরা
১৭৩ বার পঠিত
বুধবার ● ২৫ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন; চাহিদার তুলনায় তেল পাচ্ছে না গ্রাহকরা

---মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের পাম্প গুলোতে তেল সংকট  থাকায়  ঈদের পরবর্তী  দুদিন কোন তেল পাইনি গ্রাহকরা। ঈদের পর তৃতীয় দিন মঙ্গলবার তেলপাম্প গুলোতে তেল দেয়া শুরু হলে  ভোর থেকেই তেল পাম গুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। মোটর সাইকেল, বাস,পিকআপ আবার অনেকে তেলের খালি কন্টিনার নিয়ে  ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে। পাশাপাশি গ্রাম থেকে আসা কৃষকরাও লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন।
মাগুরা শহরের ভায়না মোড় এলাকায়  বুধবার সরজমিন গিয়ে দেখা যায়, ভোর থেকেই  গ্রাহকদের দীর্ঘ লাইন রয়েছে। গ্রাহকরা অভিযোগ করছেন,  চাহিদার তুলনায় পাম্প গুলো তেল দিচ্ছে খুবই কম। অনেকে আক্ষেপ করে বলছেন, পাম্প গুলো রাতের আঁধারে তেল পাচার করছেন অন্যত্র।এদিকে গ্রামের হাট বাজারে গিয়ে দেখা যায়, আগে যেখানে তেল বিক্রি হচ্ছিল ১৫০ টাকা লিটার সেখানে এখন এক লিটার তেল বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে তেল নিতে কৃষকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছি মাত্র ৪ লিটার। তেলের অভাবে আমরা ধানের জমিতে সেচ দিতে পারছিনা। দুইদিন পর পর আমাদের ধানের জমিতে সেচ দিতে হয়  কিন্তু তেলের অভাবে  আমরা ধানের জমিতে সেচ দিতে পারছি না। অনেক কৃষক ধানের জমিতে সেচ দিতে না পেরে বিপাকে রয়েছে। গ্রামের বিভিন্ন দোকানে প্রতি লিটার তেল এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। তেলের এই দাম বৃদ্ধিতে আমাদের কৃষিকাজ ব্যাহত হচ্ছে।
মোটর সাইকেল গ্রাহক আবু বক্কর জানান, ঈদের আগে থেকেই মাগুরার প্রায় সব পাম্প গুলোতেই তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। তেল সংকটের কারণে আমি ঈদে বিভিন্ন জায়গায় যেতে পারিনি। ঠিক মতো মোটরসাইকেল চালাতে পারছি না।আমার মোটরসাইকেল টি বাড়িতেই পড়ে আছে। এখন তেলের কন্টেনার নিয়ে শুধু এ পাম থেকে ও পাম্প এ ঘুরছি তেল নেয়ার জন্য। ঈদের দুই দিন পর পাম্প গুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে। চাহিদা তুলনায় আমরা তেল পাচ্ছি খুবই কম।
এদিকে পাম্প মালিকরা বলছে, ঈদের আগে আমাদের তেল সংকট ছিল। ঈদের দুই দিন পর তেলবাহী ট্রাক আমাদের পাম্পে ঢুকেছে। কিন্তু গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা বেশি তিল দিতে পারছি না। অনেকের চাহিদা ১০ থেকে ১৫ লিটার কিন্তু আমরা সেই তেল দিতে পারছি না। আবার অনেকেই ৫ থেকে ৮ লিটার তেল নিতে চায়। কিন্তু আমরা আমাদের তেলের চাহিদা অনুযায়ী প্রত্যেককেই অল্প অল্প করে দিতে চাই। আমরা আশা করছি এক মাসের মধ্যেই সংকট দূর হবে।
জানা গেছে, মাগুরা জেলায় ১৫ টি জ্বালানি তেলের পাম্প রয়েছে । তেলের সংকট দেখিয়ে অনেক পাম্প  মালিকরা গোপনে রাতের আঁধারে তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

আর্কাইভ