শনিবার ● ২৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » মিডিয়া » মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল শনিবার দুপুরে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে নবাগত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেনের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিঠুন, ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য শরীফ তেহেরান টুটুল, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,আলিমুজ্জামান উজ্জল, শিউলি আফরোজ সাথী ও মতিন রহমান প্রমূখ। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক,ইভটিজিং, গ্রাম্য সামাজিক আধিপত্য বিস্তারসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকরা নানা সুপারিশ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন,আমি মাগুরাতে নতুন এসেছি। মাগুরার সামগ্রিক উন্নয়নের কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যেন মাগুরা কে একটি নিরাপদ জনপথ হিসেবে গড়ে তুলতে চাই। একটি মানবিক মাগুরা গড়তে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করুন। সকলের সহযোগিতা পেলে মাগুরার সার্বিক উন্নয়ন করা সম্ভব।






প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব 