মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে মালোপাড়া এলাকার সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে মোঃ ফজলে রাব্বী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম প্রশাসনের অনুমতি ছাড়াই ব্রিজের নিচে সরকারি জমির ওপর একটি পাকা স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি অপসারণ করেন। এসময় পাশে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের মধ্যে শিক্ষার্থী ও এলাকার ছেলে মেয়েরা আড্ডা দেওয়ায় আটক করে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হলে তা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।






মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় 