শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » খেলা » শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় সদর ইউনিয়ন পর্যায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মেয়েদের প্রথম খেলায় ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছেলেদের অপর খেলায় শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মমিনুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী মণ্ডল, হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তারুজ্জামান, বাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান শেখ, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, শ্রীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনছুর আহম্মেদ প্রমুখ।






নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন 