বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বর্ষবরণ উৎসবে মঙ্গলবার বিকালে শহরের নোমানী ময়দানে মাগুরায় লোকজ সংস্কৃতির অংশ হিসেবে লাঠিখেলা ও ঝাপাং খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নানা আয়োজন রয়েছে।যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করবেন।
বর্ষবরণ উপলক্ষে নোমানী ময়দানে দুই দিনব্যাপী বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প ও নানা ধরনের খাবারের সমাহার রয়েছে। নোমানী ময়দানে মাগুরার লোকজ সংস্কৃতির অংশ হিসেবে লাঠিখেলা ও ঝাপাং খেলা দেখতে নানা বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিতে নানা উদ্যোগ নিয়েছে। লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে ।






পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মাগুরায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মাগুরায় নানা আয়োজনে কন্ঠবীথির ২৮ বছর উদযাপন 