বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় চড়ক পূজা উপলক্ষে গদাইপুর মাঠে ৩ দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসবে উপছে পড়া ভিড় ছিলো। ধর্মীয় ভাবগাম্ভীর্যে, কঠোর ব্রত ও অনুশাসনের মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে চড়ক পূজা উদযাপিত হয়েছে। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব।
নানা পার্বণের দেশ বাংলাদেশ। আর বাঙালি জাতি উৎসবমুখর। প্রবাদ রয়েছে বাঙালির বারো মাসে তের পার্বণ। বাঙালি সমাজের সাংস্কৃতিক প্রথা, ঐতিহ্য, আচার-অনুষ্ঠানাদির মধ্য দিয়ে প্রবাদটির সত্যতা মেলে। বছরের নানা সময়ে বাংলার বিভিন্ন প্রান্তে উৎসবকেন্দ্রিক মেলা অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন। মেলা বাঙালির লোক ঐতিহ্যের অন্যতম একটি অনুষঙ্গ। তবে নির্দিষ্ট কিছু মেলা জাতির কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হয়ে উঠেছে। বাঙালির লোকসংস্কৃতির মেলার মধ্যে প্রথমেই আসেচৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী মেলার নাম। বাংলার বিভিন্ন জনপদে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সুদীর্ঘ কাল থেকে।
উপজেলার গদাইপুরে ঐতিহ্যবাহী বাজার খোলা গাছতলা মন্দিরে ৩দিন ব্যাপী চড়ক পূজা অনুষ্ঠিত হয়। প্রায় চার শত বছরের পুরাতন চড়ক পূজা ও মেলাটি এ এলাকার ইতিহাস ও ঐতিহ্য বহন করে। চড়ক পূজায় চৈত্র মাসের শেষ দিন গদাইপুর ফুটবল মাঠে চৈত্র সংক্রান্তি মেলা বসে। চলমান এ মেলাটি পরে বৈশাখী উৎসবে রুপ নেয়। মেলায় মৃৎশিল্প, লোহা, কুঠির শিল্পসহ বিভিন্ন পন্য ও মিষ্টান্ন দ্রব্য বিক্রয় করা হয়। মেলায় নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকায় শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সোমবার ও দুই দিন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার মেলা ও পূজা ১৫ এপ্রিল বুধবার গ্রামীণ খেলা ও সন্ধ্যায় লোকজ সংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৬ এপ্রিল বৃহষ্পতিবার মেলা ও যাত্রাগানের মধ্য দিয়ে মেলা শেষ হয়।
মেলার সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, চৈত্র সংক্রান্তি মেলা ও উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অশোক কুমার ঘোষ, সদস্য সচিব সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, নুর আলী মোড়ল, আবু সালেহ মোঃ ইকবাল, আবুল হোসেন, বাবর আলী মোড়ল, ইউনুস সরদার, লিপটন সরদার, সামছুজ্জামান, মোখলেছুর রহমান কাজলসহ মেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। মনোরম পরিবেশে গ্রামীণ এ মেলায় প্রতি দিন হাজার হাজার লোকের সমাগম ঘটে।






পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন 