শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
১১৭ বার পঠিত
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে মাগুরা জেলা স্টেডিয়ামে  গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’। প্রথমবারের মতো মাগুরায় জাতীয় পর্যায়ের এই ক্রিকেট আসরকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
সকাল ৮:৩০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক জনাব মো: আলী আহমেদ। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য  মো: আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  মো: আলী আহম্মেদ বলেন:”মাগুরার পবিত্র মাটিতে জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট আয়োজন আমাদের জন্য গর্বের। এই খুদে টাইগাররাই ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আমি আশা করি, এই টুর্নামেন্টের মাধ্যমে মাগুরা থেকে নতুন নতুন প্রতিভা বেরিয়ে আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন: খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাগুরা জেলা পুলিশ এই আয়োজন সফল করতে সব ধরণের সহযোগিতা প্রদান করছে। ক্রিকেটারদের জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক  মো: আবদুল কাদের বলেন: “মাগুরা জেলা ক্রীড়া সংস্থা তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিকাশে বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানায়। আমরা চাই খেলোয়াড়রা তাদের সেরাটা দিয়ে খেলুক এবং মাগুরার আতিথেয়তা উপভোগ করুক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত, বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টায় খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ উত্তর অনূর্ধ্ব-১৪ দলের মধ্যে প্রথম দিনের খেলা শুরু হয়। ম্যাচে খুলনা বিভাগ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। টুর্নামেন্টের নির্বাচক হিসেবে উপস্থিত রয়েছেন বিসিবির সিনিয়র কোচ দিপু রায় চৌধুরী।





খেলা এর আরও খবর

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)