সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে মাগুরা জেলা স্টেডিয়ামে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’। প্রথমবারের মতো মাগুরায় জাতীয় পর্যায়ের এই ক্রিকেট আসরকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
সকাল ৮:৩০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক জনাব মো: আলী আহমেদ। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো: আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: আলী আহম্মেদ বলেন:”মাগুরার পবিত্র মাটিতে জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট আয়োজন আমাদের জন্য গর্বের। এই খুদে টাইগাররাই ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আমি আশা করি, এই টুর্নামেন্টের মাধ্যমে মাগুরা থেকে নতুন নতুন প্রতিভা বেরিয়ে আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন: খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাগুরা জেলা পুলিশ এই আয়োজন সফল করতে সব ধরণের সহযোগিতা প্রদান করছে। ক্রিকেটারদের জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবদুল কাদের বলেন: “মাগুরা জেলা ক্রীড়া সংস্থা তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিকাশে বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানায়। আমরা চাই খেলোয়াড়রা তাদের সেরাটা দিয়ে খেলুক এবং মাগুরার আতিথেয়তা উপভোগ করুক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত, বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টায় খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ উত্তর অনূর্ধ্ব-১৪ দলের মধ্যে প্রথম দিনের খেলা শুরু হয়। ম্যাচে খুলনা বিভাগ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। টুর্নামেন্টের নির্বাচক হিসেবে উপস্থিত রয়েছেন বিসিবির সিনিয়র কোচ দিপু রায় চৌধুরী।






নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 