শুক্রবার ● ১ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মহান মে দিবস পালিত
মাগুরায় মহান মে দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত, এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী হয়েছে।
শুক্রবার (০১ মে) সকাল ১০ টাই মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়। র্যালীটি শহরের ভায়নার মোড় প্রদক্ষিণ করে প্রশাসকের কার্যালয়ে এসে র্যালী শেষ হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নেছা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ দিবসে বক্তারা বলেন, সারা বিশ্বে একই চেতনায়, একই সুরে দিবসটি পালিত হচ্ছে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বৈষম্যহীন সমাজ শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি দিবসে শুক্রবার সকালে মাগুরা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন, মাগুরা মাইক্রোবাস মালিক সমিতি, মাগুরা নির্মাণ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা শাখা, মাগুরা ট্রাক ট্রাঙ্কালি শ্রমিক সমিতি ,মাগুরা রিক্সা ভ্যান শ্রমিক সমিতি , মাগুরা অটো শ্রমিক সমিতি পৃথক পৃথক ভাবে শহরে র্যালী ও সমাবেশ করে।






পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার 