শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ৪ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
৯৪ বার পঠিত
সোমবার ● ৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

---পাইকগাছায় ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ৪ মে সোমবার দুপুরে নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে জায়গা নির্ধারণের জন্য উপজেলা সদরের টিটিসি সংলগ্ন পাইকগাছা কয়রা সড়কের পশ্চিম পাশে শিববাটী মৌজার সম্ভাব্য এক একর  জায়গা পরিদর্শন ও শিববাটী ব্রীজ সংলগ্ন কাটাখালী সড়কের দক্ষিণ পাশে স্মরণখালী মৌজায় ৫শত কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণকৃত দুই একর জায়গা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, মুজাহিদ, তামিম রায়হান ও আল মামুন।

দুটি উন্নয়ন প্রকল্পের জায়গা পরিদর্শন করে এমপি আবুল কালাম আজাদ বলেন প্রায় ১০০ কিলোমিটার দুরত্বের কারণে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কোথাও ত্রুটি কিংবা সমস্যা দেখা দিলে পুনরায় সংযোগ স্থাপন বিলম্বিত হয়। গ্রীড উপকেন্দ্র না থাকায় প্রতিনিয়ত এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রীড উপকেন্দ্র চালু হলে আগামীতে পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন ঘাটতি থাকবে না এবং সরবরাহ স্বাভাবিক হবে। অন্যদিকে কয়রায় মতো পাইকগাছায় ও একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। দেশের যেসব উপজেলায় ফায়ার সার্ভিস নাই, এ ধরনের ২৯ টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে এমনটাই আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমবে। তিনি ভূমি সংক্রান্তসহ পরবর্তী উন্নয়ন কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

আর্কাইভ